কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলাকালীন মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।
তিনি আরও বলেন, “গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় কিছু চোরাকারবারী চক্র ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের দাবি দিয়ে গরুগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে।তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।”
Leave a Reply