1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সিলেট নগরীতে নতুন রিকশা ভাড়া প্রস্তাব, চূড়ান্তে নাগরিক মতামত

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ ভিউ
Oplus_131072

সিলেট নগরীতে প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে যাতায়াতের জন্য প্রস্তাবিত রিকশা ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হচ্ছে। ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী এবং প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে।

 

এছাড়া সাধারণ নাগরিকদের কাছ থেকেও মতামত আহ্বান করেছে এসএমপি। নগরবাসী তাদের মতামত পাঠাতে পারবেন pcsmp@police.gov.bd ই-মেইলে, ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে অথবা ‘Sylhet Metropolitan Police – SMP’ ফেসবুক পেজে যোগাযোগের মাধ্যমে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেন, “নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত রিকশা ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। চূড়ান্ত তালিকাটি ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।”

 

প্রস্তাবিত রিকশা ভাড়ার তালিকা

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট নগরীর বিভিন্ন রুটে প্রস্তাবিত ভাড়া নিম্নরূপ—

 

জিন্দাবাজার পয়েন্ট থেকে:

লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া — ৩০ টাকা

সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট, শাহী ঈদগাহ — ৪০ টাকা

শিবগঞ্জ, ওসমানী মেডিক্যাল — ৫০ টাকা

বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, মদিনা মার্কেট — ৬০ টাকা

 

শিবগঞ্জ পয়েন্ট থেকে:

টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া — ২০ টাকা

 

জিন্দাবাজার থেকে নতুন ব্রিজ পর্যন্ত: ৩০ টাকা

লামাবাজার, শেখঘাট — ৬০ টাকা

পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিক্যাল, হুমায়ুন রশীদ চত্বর, সুবিদবাজার — ৭০ টাকা

বাস টার্মিনাল — ৮০ টাকা

 

দক্ষিণ সুরমা ক্বীন ব্রিজ থেকে:

রেলগেট — ২০ টাকা

হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই — ৩০ টাকা

শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর — ৪০–৫০ টাকা

আলমপুর, মকন দোকান — ৫০–৭০ টাকা

 

আম্বরখানা পয়েন্ট থেকে:

সুবিদবাজার, ঈদগাহ, কাজিটুলা — ২০ টাকা

মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা — ৩০ টাকা

লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক — ৬০ টাকা

টিলাগড়, উপশহর এবিসি, নতুন ব্রিজ — ৬০ টাকা

 

কোর্ট পয়েন্ট থেকে:

টিলাগড় — ৬০ টাকা

শিবগঞ্জ–নতুন ব্রিজ — ৪০ টাকা

মিরাবাজার–যতরপুর — ৩০ টাকা

উপশহর (A–K ব্লক) — ৫০ টাকা

নতুন ব্রিজ–দক্ষিণ সুরমা টার্মিনাল — ৭০ টাকা

অন্যান্য প্রধান রুট:

কোর্ট পয়েন্ট–রেলস্টেশন, গোপশহর, আখালিয়া, টুলটিকর, মিরাপাড়া — ৮০ টাকা

কুমারগাও বাস টার্মিনাল — ১০০ টাকা

শাবি গেইট — ৯০ টাকা

এসএমপি জানিয়েছে, এই ভাড়ার তালিকা কার্যকর হওয়ার আগে সকলের মতামত যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

মতামত পাঠানোর শেষ তারিখ শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com