সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ইটভাটায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ মামলার প্রধান আসামী ইমরান আহমদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার (২ নভেম্বর) রাতে র্যাবের একটি দল তাকে গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান জকিগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে।সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে এ বছরের ২৬ জুলাই সকালে পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিম এবং তার বন্ধুর ছবি তুলে আসামীরা।একই সাথে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে।
ভিকটিম তাতে রাজি না হলে আসামীরা তাকে ও তার বন্ধুকে জোর পূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে কয়েকজন তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে।পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়।
ভিকটিম ভয়ে কাউকে এ বিষয়টি জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।এর আগে ধর্ষণ মামলার আরেক আসামী শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেফতার করে র্যাব-৯।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply