1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত ডিআইজির সঙ্গে মানবাধিকার সাংবাদিক সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ ভিউ

সিলেট প্রতিনিধি॥ বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং বিকেল ৪টায় ডিআইজি কার্যালয়ে পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এম এম ত্বোহা সাহেবের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন— সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মাসুক, সহ-সভাপতি আলেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদ উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বকুল এবং নির্বাহী সদস্য আব্দুল মমিন নোমান।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও নবজাগরণ পত্রিকার সম্পাদক মো. আবু তাহের পাটোয়ারীর স্বাক্ষরিত অবহিতকরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রাসঙ্গিক চিঠি বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত ডিআইজি মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।

বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী আন্তরিকতার সঙ্গে চিঠিটি গ্রহণ করে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং মানবাধিকার ও গণমাধ্যমের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সুশাসন, সামাজিক সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে সংগঠনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

একইভাবে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক সংগঠনের মানবাধিকার ও সাংবাদিকতা বিষয়ক কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আইনি ও প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত ডিআইজি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে মানবাধিকার, পরিবেশ ও সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com