1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক

  • আপডেটের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮০ ভিউ

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক তরুণীকে আটক করেছে র‍্যাব-৯।

রোববার (৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক তরুণীর নাম রিয়া আক্তার (২০)।তিনি হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের নানু মিয়ার মেয়ে।

র‍্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার বিকেলে দক্ষিণ সুরমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ সদর এলাকা থেকে এক তরুণী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছেন।

পরে লালাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করেন।র‍্যাব তাকে আটক করে তল্লাশি চালালে একটি কফি রঙের ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত তরুণী ও জব্দকৃত গাঁজা দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com