1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বিপিএল-২০২৫ পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বাতিল রাজশাহীর ক্রিকেটারদের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

বিপিএল-২০২৫ পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বাতিল রাজশাহীর ক্রিকেটারদের

  • আপডেটের সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ ভিউ

খেলাধুলা ডেস্ক।। আগের দিন রাতে জানান হয়েছিল, আজ সকালে চট্টগ্রামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী। সময় পেরিয়ে গেলেও এনামুল হকের দল আসেনি। পরে জানা যায়, বিশ্রাম নিচ্ছেন খেলোয়াড়েরা। কিন্তু দলের সূত্র জানিয়েছে, পারিশ্রমিক না পাওয়ায় তারা অনুশীলন বয়কট করেছেন। পারিশ্রমিক বাকি থাকার বিষয়টি নিশ্চিত করলেও, অনুশীলন বাতিলের কারণ বলেনি রাজশাহী।

 

বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু রাজশাহীর। জানা যায়, এক টাকাও না নিয়ে খেলতে নেমেছেন খেলোয়াড়েরা। পরে মালিকপক্ষ থেকে জানানো হয়, দ্রুতই টাকা শোধ করে দেবেন। ১৪ জানুয়ারি টাকা পরিশোধের শেষ সময় হলেও ক্রিকেটাররা অর্থ পায়নি। তাই তাদের এমন সিদ্ধান্ত।

 

রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের এখনও কোনো পারিশ্রমিক শোধ দেয়নি ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। শেষের পথে থাকা টুর্নামেন্টে এখনও টাকা না পাওয়ায় খেলোয়াড়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

তবে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী আশ্বস্ত করেছে, আগামীকালের মধ্যে কিছু পারিশ্রমিক দেবে তারা। রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেছেন, রাজশাহী শুধু আজ বিশ্রাম নিয়েছে। তবে পারিশ্রমিক বকেয়ার কারণে অনুশীলন বাতিল কিনা, সেটি নিশ্চিত করেননি।

 

সুত্রঃ যুগান্তর / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com