1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সিলেটে ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে সিলেট কোতোয়ালী মডেল থানাধীন সোবাহানীঘাট কাঁচা বাজারের পেঁয়াজ পট্টি এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ডিবি পুলিশের সদস্যরা মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামের দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১৫৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেন। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা বলে জানিয়েছে পুলিশ।এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৮৮৬৩ নম্বরের একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক চারজন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com