সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাকিল উদ্দিন (২২)।তিনি গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্টস্থ খাসদবীর জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি ডিআই পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি করে পিকআপ থেকে ২ হাজার ২০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply