1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার-৪

  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও দুটি সিএনজি চালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিবেরবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কুতুব উদ্দিন (৫০),মোহাম্মদ আলী (৪০),ময়না মিয়া (৪০) ও নাছির উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা।

অভিযানকালে দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com