সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২০২ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রবি দাস (৩২), খোকন দাস (৪০), সাজন রাজগড় (২৩), নয়ন মোদি (৩৫) এবং আঃ রউফ (২৩)।
পুলিশ জানায়, বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগানের চিতলমাটিস্থ জনৈক রুবেল মোল্লার ঘরের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ২০২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply