1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিপ্রাখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।জব্দকৃত মদ এর সিজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়াও শুক্রবার (১৪ নভেম্বর) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু, ২০০ কেজি ভারতীয় সুপারী ও পন্য বহনকাজে ব্যবহারীত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত মালামালের সিজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।জব্দকৃত বিদেশি মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com