1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সিলেটে হাসপাতালের অ্যাম্বুলেন্স ও বাসে অ’গ্নিসংযোগ: সিসিটিভিতে ধরা পাঁচ যুবক

  • আপডেটের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টার॥ সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সচল অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সময়ে শহরের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৩টার পর এই দুই স্থানে আগুন লাগানোর ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক এসে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

 

সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, হাসপাতালের অ্যাম্বুলেন্সটি সচল ছিল এবং তা পুরোপুরি পুড়ে গেছে। আর কুমারগাঁও বাসস্ট্যান্ডে আগুন দেয়া বাসটি পরিত্যক্ত ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, “অগ্নিকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

 

পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে একযোগে আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com