সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফাহিম আহমদ (২২)।তিনি সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাফনাউট গ্রামের সিরাজুল হকের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সৈয়দ ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন খাদিম শাহপরান উপশহর খ্রিষ্টান মিশনারী সংলগ্ন শাহী মার্কেট এর সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি ডিআই পিকআপ আটক করা হয়।পরে তল্লাশি করে পিকআপ থেকে ৪২ বস্তায় ২ হাজার ১০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply