সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২১৫ কেজি ভারতীয় পেঁয়াজ ও একটি পিকআপসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ দেলোয়ার হোসেন (৪০),মোঃ নানু মিয়া (৫৮) ও মোঃ সালমান মিয়া (২৫)।
পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার দিকে জালালাবাদ থানার এসআই (নিঃ) জয়ন্ত কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন তেমুখি-বাদাঘাটের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি পিকআপ গাড়ি আটক করা হয়।পরে তল্লাশি করে পিকআপ থেকে ২৭ বস্তায় ১ হাজার ২১৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯ হাজার ৩৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply