সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি সীমান্ত দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে ঢুকতে পারে—এমন তথ্যের ভিত্তিতে মানিকপুর বিওপির একটি টহলদল রাত সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেয়।রাত প্রায় দেড়টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়।জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন,সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত আছে।উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply