সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও থেকে জুয়া খেলার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন–কয়েছ মিয়া (৪৭),মজনু মিয়া (৩০) ও কবির হোসেন (৪৮)।তারা তিনজনই জালালাবাদ থানাধীন কুমারগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীর ডান পাশে পাঁকা রাস্তার উপর প্রকাশ্য স্থানে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply