কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠানকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ মোট দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত বজলু মিয়া পাঠান উপজেলার উত্তর বুড়দেও গ্রামের মৃত আব্দুল আজিজ পাঠানের ছেলে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে থানা সদর মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় মাছ বাজারের একটি চায়ের দোকান থেকে বজলু মিয়াকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বজলু মিয়া পাঠানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন এবং খনিজ সম্পদ নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply