1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সিলেটে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করা হয়েছে।

বিজিবি জানায়,বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।সকাল সাড়ে ৯টার দিকে ধানের তুষভর্তি একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।পরে টহল দল সেটিকে ধাওয়া করে এবং সকাল ১০টার দিকে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

পরে ট্রাকটির ভেতরে তল্লাশী চালিয়ে ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।জিরা ও ট্রাকের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ ছাড়া বুধবার (১৯ নভেম্বর) সুরাইঘাট, জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহলে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় পিয়াজ ৩ হাজার ৬০ কেজি, ভারতীয় জিরা ১২০ কেজি, ২টি গরু, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ২টি পিকআপ জব্দ করা হয়।এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সব মিলিয়ে দুই দিনের অভিযানে বিজিবি মোট ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকার মালামাল আটক করেছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম এবং চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত সব মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com