সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ী থেকে জুয়া খেলার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-মো: আনোয়ার হোসেন (৫২), বদরুল ইসলাম (৬০), আকিল ইসলাম অপু (২১), সুমন মালাকার (৪০), গোলজার আহমদ (৩৪) ও সৈয়দ আহমদ (৫২)।
পুলিশ জানায়, বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বাগবাড়ী নরসিংহটিলা এলাকায় প্রকাশ্যে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply