সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ শাকিল মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ শাকিল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নয়ানী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন কান্দিপাড়াস্থ জনৈক মনাফের ধানের মিলের দক্ষিণে ধোপাগুল হতে সাহেব বাজারগামী পাকা সড়ক থেকে মোঃ শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়।এসময় তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply