1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার-২

  • আপডেটের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৫ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিছানাকান্দি এলাকার শাহাব উদ্দিনের ছেলে মোঃ জুনেল আহমদ (২৯) এবং গোয়াইনঘাট থানার উপরগ্রাম এলাকার মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে মোঃ মুরাদ আলী (২১)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরাস্থ সবুজ সংঘ ব্রিজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ-সিলেটগামী পাঁকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি ট্রাক আটক করা হয়।পরে তল্লাশি করে ট্রাক থেকে ৯০ বস্তায় ২ হাজার ৭০০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com