1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেটের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮০ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে পিকআপের ধাক্কায় প্রদীপ দাস (৫০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নূরপুর-ইসলামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রদীপ দাস বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বড়চর ইলাসপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইলাসপুর বাজারের ব্যবসায়ী ছিলেন।তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি ক্ষেতের ধানের অবস্থা দেখতে বাইরে যান।এ সময় পিছন দিক থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে তাজপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।পরে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোটভাই ও বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমল দাস জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রদীপ দাসের মৃতদেহের ময়নাতদন্ত ছাড়া শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com