সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন পাঠানটুলা থেকে জুয়া খেলার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-বিজয় দাস (৫২), মোঃ বাদশা মিয়া (২৫), পাবেল মিয়া (৩৭), কাউছার আহমদ রনি (২৪) ও রুবেল মিয়া (৩৫)।
পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার এর সামনে সিলেট-সুনামগঞ্জ পাঁকা রাস্তার পাশে ফুটপাতের উপরে প্রকাশ্য স্থানে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply