বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর পৃথক অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ সাইরুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুপাতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সাইরুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার মধ্য সুপাতলা গ্রামের মৃত মালু হোসেনের ছেলে।
র্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে সুপাতলা এলাকার একটি ভবনের নিচতলায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।তার দেখানো মতে একটি নীল রঙের প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইরুল জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত বিদেশি মদ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply