সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ লাখ ২০ হাজার টাকার ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানার আটগাও এলাকার শেখ মোঃ আব্দুল গনির ছেলে শেখ মোঃ আলেক আহমদ (৩৩) এবং একই এলাকার শাহ মোঃ চান্দু মিয়ার ছেলে মোঃ রাকিব আহমদ ইমন গাজী (২২)।
পুলিশ জানায়, রোববার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি সাদা রংয়ের নোহা (মাইক্রোবাস) গাড়ি থামিয়ে তল্লাশি করেন।
এ সময় মাইক্রোবাস থেকে ৩০ বস্তায় ৯০০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা।যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।একই সঙ্গে জিরা বহনের কাজে ব্যবহৃত নোহা (মাইক্রোবাস) গাড়িটিও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply