সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জ জেলার শাল্লা থানার হবিবপুর গ্রামের মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।
পুলিশ জানায়, সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি করেন।
এ সময় পিকআপ থেকে ৪৫ বস্তায় ১ হাজার ৩৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।একই সঙ্গে জিরা বহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply