সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আলী হোসেন জুনু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আলী হোসেন জুনু সিলেট জেলার জকিগঞ্জ থানার কাপন-চান্দশ্রীকোনো গ্রামের নামর আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিন সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে আলী হোসেন জুনুকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply