সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ রাব্বি হোসেন সাব্বির (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাব্বি হোসেন সাব্বির সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা এলাকার সি-ব্লকের আনছার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর ই-ব্লক স্প্রীং টাওয়ার-০১ এর সামনের পাঁকা সড়ক থেকে রাব্বি হোসেন সাব্বিরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply