কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে হত্যা মামলার পলাতক আসামি আব্দুল হামিদ (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানা পুলিশ হামিদকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার আলীরগাঁও এলাকা থেকে অভিযানে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আব্দুল হামিদ কানাইঘাটের ডাউকের কান্দালা গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে।
র্যাব জানায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৯ নভেম্বর পরিকল্পিতভাবে আব্দুল হান্নানের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply