সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাভেরী মেহেদী,অলিভ অয়েল তৈল ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর জালালাবাদ থানার শেখপাড়া এলাকার মৃত মোঃ জামাল উদ্দিনের ছেলে ইব্রাহীম আহমদ শিমুল (২১) ও সাহেবেরগাঁও এলাকার মৃত সিরাই মিয়ার ছেলে মোঃ জুয়েল আহমদ (৩৩)।
পুলিশ জানায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার গরুর হাট সংলগ্ন পিটারগঞ্জ-বাদাঘাটের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।পরে তল্লাশি করে সিএনজি থেকে ১ হাজার ২০ পিস ভারতীয় কাভেরী মেহেদী ও ৭৪ বোতল ভারতীয় তৈরী অলিভ অয়েল তৈল উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ৭০০ টাকা।একই সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply