1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ আটক-২

  • আপডেটের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ঢাকামুখী একটি টুরিস্ট বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে রবিন মাহমুদ (২৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলী বেপারীর ছেলে জাকির হোসেন (৪৫)।

পুলিশ জানায়,শুক্রবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে থানা সংলগ্ন চেকপোস্টে বিশেষ তল্লাশি চালায় পুলিশ।জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা জাফলং থেকে ফিরে আসা টুরিস্ট বোঝাই একটি বাসে তল্লাশি চালালে ১৮২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।এ সময় কম্বল পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় এসব কম্বল দেশে এনেছেন এবং এগুলো পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. উছমান গনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com