সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে মোঃ তাহির আলী (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মোঃ তাহির আলী গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আনফর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে স্থানীয় লোকজন তাহির আলীকে তার বাসার বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দেন।খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply