সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার জৈন্তাপুর থানার কমলাবাড়ী নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান(৩০) ও গোয়াইনঘাট থানার লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ(২৭)।
পুলিশ জানায়,শনিবার দুপুর ২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি ট্রাক আটক করা হয়।পরে তল্লাশি করে ট্রাক থেকে ১২৮ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply