1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় মদসহ যুবক আটক

  • আপডেটের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানার সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ অপু ব্যানার্জী (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নিয়মিত তল্লাশির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত অপু ব্যানার্জী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চা-বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে খবর পাওয়া যায় জাফলং থেকে সিলেটগামী একটি গেটলক বাসে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছে।এ তথ্যের পর তামাবিল চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে জাফলং থেকে সিলেটগামী গেটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সিগন্যাল দিয়ে বাসটি থামায়।তল্লাশির সময় অপু ব্যানার্জী নামে এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু জানান, তার কাছে ভারতীয় মদ আছে।পরে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেগ ব্র্যান্ডের ৪ বোতল এবং এসি ব্ল্যাক ব্র্যান্ডের ২ বোতলসহ মোট ৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আটককৃত অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হাইওয়ে পুলিশ আরও জানায়,সীমান্তঘেঁষা এই এলাকায় ভারতীয় মদ পাচার প্রতিরোধে চেকপোস্টে নজরদারি ও তল্লাশির পরিমাণ বাড়ানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com