ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ চা–বাগান আর পাহাড়ঘেরা নগরী সিলেটে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) লাক্কাতুরা আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিপ্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লাক্কাতুরা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ আয়োজন ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। উদ্বোধনী ম্যাচে বাড়তি আকর্ষণ দুই ঘনিষ্ঠ বন্ধু—রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখোমুখি লড়াই।ম্যাচের আগে রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, ‘হোম ক্রাউডের বিপক্ষে খেলাটা সবসময়ই রোমাঞ্চকর। দুই দলই শক্তিশালী। যে দল মাঠে নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই জিতবে।’
অন্যদিকে সিলেট অধিনায়ক মিরাজ বলেন, ‘সিলেটকে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন করা আমার স্বপ্ন। নিজ মাঠে খেলতে পারা আমাদের জন্য বড় অনুপ্রেরউদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ৬০৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, ‘দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিপিএলের প্রথম দুই দিনের ম্যাচের টিকিট ইতোমধ্যেই বিক্রি শেষ হয়েছে। এবার পুরোপুরি অনলাইনভিত্তিক কাগজবিহীন টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উদ্বোধনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে মাঠ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। দর্শকরা যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করতে পারেন—সেজন্য শেষ মুহূর্ত পর্যন্ত চলেছে প্রস্তুতির কাজ। সব মিলিয়ে বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচ ঘিরে সিলেটে ক্রিকেট উৎসবের আমেজ বিরাজ করছে।
Leave a Reply