1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • আপডেটের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় রেজাউল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রাহিদ আলম শুভ (২১) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতে ছাতক পৌর শহরের রহমতভাগ সুরমা ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল মিয়া ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর (বড়গল্লা) গ্রামের মো. আব্দুল মোছাব্বির মিয়ার ছেলে। আহত রাহিদ আলম শুভ একই গ্রামের মাহবুব আলম সোহেলের ছেলে।গুরুতর আহত অবস্থায় শুভকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার রাতে রেজাউল ও শুভ মোটরসাইকেলযোগে সুরমা ব্রিজ পার হয়ে সড়কে ওঠার সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রেজাউল মিয়া মারা যান এবং শুভ গুরুতর আহত হন।খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।পরে কিছু সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ছাতক–গোবিন্দগঞ্জ সড়কের পেপার মিল এলাকা সংলগ্ন ২ নম্বর ব্রিজ থেকে প্রায় ৫০ গজ দক্ষিণে অজ্ঞাতনামা গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com