1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৩ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি একটি সাদা রঙের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে ওই বস্তা তল্লাশি করে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে,এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com