1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার

  • আপডেটের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৪ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের ক্যাম্পের একটি আভিযানিক দল দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাদগাঁও এলাকার একটি পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ সংবাদ পেয়ে র‍্যাবের দল রাত ১টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।পরে ওই বস্তা তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com