সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর থানাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯।র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
রোববার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে।অভিযানে তিনটি বস্তায় রাখা ছয়টি কার্টন থেকে মোট ১৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply