সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইকুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শিপন মিয়া ওরফে মোরশেদ (২৮)।
র্যাব সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ২টা ২০ মিনিটের দিকে র্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের ধনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।পরে তাঁদের অটোরিকশায় থাকা একটি বাক্সের ভেতর থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদসহ তাঁদের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply