1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষ

  • আপডেটের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৯ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেটে রেফার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় শিশির নূর ও রাসেল মিয়ার সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘগুরুতর আহতরা হলেন—ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশের ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন। এ জলমহালে অংশ দাবি করেন একই গ্রামের শিশির নূর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিশনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবায় সেচের মাধ্যমে মাছ ধরতে গেলে শিশির নূরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com