1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে কলাগাছ পড়ে যাওয়াকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫

  • আপডেটের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯০ ভিউ

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কলাগাছ পড়ে যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর (আলী নগর) গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলেন—মৃত সুনা উল্লাহর ছেলে আব্দুল গফুর, ওয়াব উল্লাহর মেয়ে আলেয়া বেগম, আব্দুল গফুরের মেয়ে রুবেনা বেগম, জুমা বেগম ও কুশবা বেগম।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গন্ধর্ব্বপুর (আলী নগর) গ্রামের আব্দুল গফুরের একটি কলাগাছ ঝড়ের মধ্যে পাশের জমিতে পড়ে যায়। ওই জমির দেখভালের দায়িত্বে থাকা বাবুল মিয়ার পক্ষের লোকজন এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল গফুরের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। সে সময় বাড়িতে পুরুষ সদস্য না থাকায় চারজন নারীসহ পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা যায়।পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আব্দুল গফুরের বড় মেয়ে রুনা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে বাবুল মিয়ার লোকজন আমার পরিবারের উপর কুনজর দিয়ে আসছে। আজ দুপুরে কলাগাছ জমিতে পড়াকে কেন্দ্র করে আমার বাবার বসত ঘরে প্রবেশ করে। আমার বাবা, মা ও যুবতি বোনদের উপর দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তিনি বলেন, আমাদের বাড়ীতে থাকা ৫ ভরি সোনা ও নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়। আমার যুবতি বোনদের তারা বিভিন্ন ভাবে আঘাত করেছে। আমার বাবার মাথায় রামদা দিয়ে আঘাত রয়েছে। আমার কোন ভাই না থাকায় তারা আজ এ কাজ করলো আমি বর্তমান সরকার সহ প্রশাসনের কাছে এর বিচার চাই। এ ব্যাপারে তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান রুনা বেগম।

এ বিষয়ে অভিযুক্ত বাবুল মিয়ার লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com