1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বিধানসভা নির্বাচনের প্রচার শুরু বিজেপিকে ‘রাজনৈতিক অন্ধ’ আখ্যা দিলেন মমতা

  • আপডেটের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭১ ভিউ
Oplus_131072

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি জেলায় দুটি ও দার্জিলিং জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন মমতা। ওই জনসভা থেকে বিজেপিকে ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলে মন্তব্য করেন তিনি। ময়নাগুড়ির সভায় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।অন্যদিকে নন্দীগ্রামের জনসভা থেকে একই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূল কংগ্রেসের আগেই প্রচার শুরু করেছিল বিজেপি ও সিপিআই (এম)। একই দিনে পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি কর্মী সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষার অবনতির অভিযোগ তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে দায়ী করেছেন। সূত্র: বিবিসি বাংলা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com