সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ২৬ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরাসহ আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের জমশেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মোগলাবাজার থানার এসআই (নিঃ) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকায় বিসিক শিল্প নগরীর ভিতরে অবস্থিত ফিজা এন্ড কোং ফ্যাক্টরির ভিতরে অভিযান পরিচালনা করেন।এ সময় ১৪৮ বস্তায় ৪ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন,এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply