1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৯ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ বোতল ভারতীয় মদসহ রাশেদ আহমদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাশেদ আহমদ সিলেটের শাহপরাণ (রহঃ) থানার পীরেরচক, আটগাঁও এলাকার মোঃ আমান উল্লাহ বিলালের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৮ মার্চ) রাত পৌণে ৮টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন তামাবিল রোডের পূর্ব পীরেরবাজার
এলাকায় অভিযান চালিয়ে রাশেদ আহমদকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল বলেন, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com