1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৫ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ রহমান আলী লিটন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রহমান আলী লিটন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার ছত্রিশ এলাকার মৃত আক্তার আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (৩০ মার্চ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি থেকে রহমান আলী লিটনকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com