1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা​

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৫ ভিউ

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে তেলের মজুতে অনিয়ম পাওয়ায় দুটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়ন এলাকায় অবস্থিত মুনিম ফিলিং স্টেশন এবং হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। অভিযান সূত্রে জানা গেছে, বিকেলে ওই দুই ফিলিং স্টেশনের ভূগর্ভস্থ ট্যাংকে মজুতকৃত তেলের পরিমাণের সাথে স্টেশনের মূল রেজিস্টারে লিপিবদ্ধ তেলের পরিমাণের ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়। সরকারি নির্দেশনা অমান্য করে তেলের হিসাবে এই স্বচ্ছতাহীনতার দায়ে মুনিম ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সংগীয় ফোর্স হিসেবে উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, তেলের বাজার স্থিতিশীল রাখা এবং মজুতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com