1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • আপডেটের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাইজের মহল্লার বাসিন্দা লিটন মিয়ার ৬ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার এবং ৪ বছর বয়সী ছেলে জুবায়েল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল।একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়।বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com