1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়েছে। 

(২২ এপ্রিল) মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি সদর উপজেলার সুরমা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকার বেশী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া।

বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার ভোরে বিশেষ অভিযানে মালিকবিহীন ১টি ইঞ্জিনচালিত নৌকা, ভারতীয় বেটনোবিট সি, হোয়াই টোন, পন্ডস ব্রাইট ক্রিম, বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী ও বিস্কুট আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ১২ হাজার ৯শ ২০ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুনামগঞ্জ ব্যাটালিয়নের সাথে ৭ জন বিজিবি সদস্য অংশ নেয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com