1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৫ ভিউ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভারতীয় ২৬৪ বোতল মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(৪ মে) রোববার ভোরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।

জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) ভারতীয় মদের বোতল সহ মোট ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ ও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় বিভিন্ন ধরনের ২৬৪ বোতল মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com